এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ (এক) কেজি গাঁজাসহ নফির শাহ (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (০৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ টায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি চৌকস দল উপজেলার ৭ নম্বর চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামস্থ একটি চায়ের দোকানে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে অবৈধ মাদকদ্রব্য ১(এক) কেজি গাঁজাসহ হাতেনাতে নফির শাহ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নফির শাহ নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019