মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারীর মাদক ব্যবসায়ী আটক।বৃহস্পতিবার ৩০ জুলাই ০১:১০ ঘটিকায় সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অত্র থানাধীন টোলপ্লাজা এলাকা হতে ৬ (ছয়) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ফরিদা বেগম কিশোরগঞ্জ জেলার পঞ্চবটি গ্রামের মৃত আব্দুল হাশিমের মেয়ে।
এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019