প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বক্তব্য

জয়পুরহাট প্রতিনিধিঃ
চলতি মাসে সারাদেশের মত জয়পুরহাটের পাঁচবিবি জোনাল অফিসের আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের জুন মাসের অতিরিক্ত বিদ্যুত নিয়ে গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রকার বিভ্রান্ত সৃষ্টি হয়েছে । এ বিষয়ে জানতে গেলে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডিজিএম মোঃ তরিকুল ইসলাম সকল গ্রাহকদের উদ্দেশ্য পল্লী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিল বৃদ্ধি সংক্রান্ত কারণসমূহ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন।
তিনি বলেন, সারাদেশ ব্যাপি সরকার কর্তৃক বিদ্যুতের নতুন ট্যারিফ ( বিদ্যুৎ বিল ) নির্ধারণ করা হয়েছে, যা জুন ২০২৬ মাস থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাসের বিদ্যুৎ বিল নতুন মূল্যহার অনুযায়ী নির্ধারণ হওয়ায় অনেক গ্রাহকের বিল আগের তুলনায় বেশি এসেছে।
সরকার নির্ধারিত স্ল্যাবভিত্তিক বিদ্যুতের ইউনিট মূল্য নিম্নরূপ—
লাইফলাইন গ্রাহক (০–৫০ ইউনিট): ৪.৭৫ টাকা ও প্রথম ধাপ (০–৭৫ ইউনিট): ৫.২৬ টাকা প্রতি ইউনিট মুল্য অপরিবর্তিত রয়েছে।
বর্ধিত বিদ্যুৎ বিল দ্বিতীয় ধাপ (৭৬–২০০ ইউনিট): ৭.২০ টাকার স্হলে প্রতি ইউনিট ৮.৫০ টাকা, তৃতীয় ধাপ (২০১–৩০০ ইউনিট): ৭.৫৯ টাকার স্হলে প্রতি ইউনিট ৯.২০ টাকা, চতুর্থ ধাপ (৩০১–৪০০ ইউনিট): ৮.০২ টাকার স্হলে প্রতি ইউনিট ৯.৬২ টাকা, পঞ্চম ধাপ (৪০১–৬০০ ইউনিট): ১২.৬৭ টাকার স্হলে প্রতি ইউনিট ১৫.০১ টাকা এবং
ষষ্ঠ ধাপ (৬০০ ইউনিটের বেশি): ১৪.৬১ টাকার স্হলে প্রতি ইউনিট ১৭.৩৫ টাকা করা হয়েছে।
এছাড়া, গত মাসের তীব্র তাপপ্রবাহ এবং তুলনামুলক ভাবে লোড শেডিং কম থাকায় অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় । ফলে ব্যবহার বৃদ্ধির প্রভাবও চলতি মাসের বিদ্যুৎ বিলে প্রতিফলিত হয়েছে।
পল্লী বিদ্যুৎ বিভাগ আরও জানায়, বিদ্যুৎ বিলে অন্তর্ভুক্ত ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত চার্জ। এসব অর্থ সম্পূর্ণভাবে সরকারি কোষাগারে জমা হয় । বাংলাদেশ সরকার কর্তৃক নিধারিত নীতিমালার আলোকে পল্লী বিদুৎ সমিতি গ্রাহক প্রান্তে বিদ্যুৎ বিতরণ সেবা দিয়ে থাকেন। মুলত পল্লী বিদুৎ সমিতি শুধুমাত্র বিতরণকারী প্রতিষ্ঠান ৷
গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎ ব্যবহার ও সরকার নির্ধারিত নতুন ট্যারিফ সম্পর্কে সচেতন থেকে বিল পরিশোধের জন্য অনুরোধ জানিয়েছে পল্লী বিদ্যুৎ বিভাগ। এছাড়া কোন গ্রাহকের বিদ্যুৎ বিল বা এ সংক্রান্ত বিষয়ে কোন জটিলতা অথবা সমস্যা হলে সুনির্দিষ্ট তথ্য সহ সরাসরি অফিসে এসে তা সমাধান করার জন্য ডিজিএম অনুরোধ করেন ।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার