প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
রাজশাহী দুর্গাপুরে বাসাবাড়িতে দুর্ধর্ষ চুরি: গ্রেফতার-৩

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুর পৌর এলাকার আলাউদ্দিন মাষ্টারের বাড়িতে গত (২৬ জুলাই) রোববার আনুমানিক রাত ১১ টায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পরে দুর্গাপুর থানার (এসআই) আব্দুল মজিদ ও (এসআই) মেহেদী হাসান সম্পদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় চোর সিন্ডিকেটের ৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থেকে ওই বাড়ির চুরি হওয়া এলইডি টেলিভিশন- ১টি যার মূল্য অনুমানিক ৪০ হাজার টাকা, ব্যাটারি- ১টি যার মূল্য অনুমানিক ১০ হাজার টাকা, বিছানার চাদর ও একটি তোয়ালে যার মূল্য অনুমানিক ১৯০০ টাকার চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, দুর্গাপুর উপজেলার পৌরসভার সিংগা পশ্চিমপাড়া গ্রামের মৃত মেহের মন্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৯), কাঁঠালবাড়ীয়া গ্রামের মো: হোসেনের ছেলে মোহাম্মদ পিয়ারুল ইসলাম ( ২২), সিংগা পশ্চিম পাড়া গ্রামের মৃত আক্কাসের ছেলে জসিম ( ৪০)।
দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, গত (২৬ জুলাই) রোববার আনুমানিক রাত ১১ টায় পৌর এলাকার আলাউদ্দিন মাষ্টারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে এলইডি টেলিভিশন- ১টি যার মূল্য অনুমানিক ৪০ হাজার টাকা, ব্যাটারি- ১টি যার মূল্য অনুমানিক ১০ হাজার টাকা, বিছানার চাদর ও একটি তোয়ালে যার মূল্য অনুমানিক ১৯০০ টাকার চুরি হওয়া জিনিসপত্র সহ চোর সিন্ডিকেটের ৩ জন সদস্যকে গ্রেফতার করে দূর্গাপুর থানা পলিশ।
পরে এই ঘটনায় আসামিদের নামে আলাউদ্দিন মাষ্টারের ছেলে রিমন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ২০, তারিখ ২৬/০৭/ ২৬ খ্রি: ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্তে চুরি যাওয়া এল ই ডি টেলিভিশন- ১টি, যার মূল্য অনুমান ৪০ হাজার টাকা, ব্যাটারি- ১টি, যার মূল্য অনুমান ১০ হাজার টাকা, বিছানার চাদর ও একটি তোয়ালে, যার মূল্য অনুমান ১৯০০ টাকা, ধৃত আসামি ১। মোঃ আলমগীর হোসেন (৩৯), পিতা- মৃত মেহের মন্ডল, গ্রাম- সিংগা পশ্চিমপাড়া, ২। মোহাম্মদ পিয়ারুল ইসলাম( ২২), পিতা- মোঃ হোসেন, সাং- কাঁঠালবাড়ীয়া, ৩। মোঃ জসিম( ৪০), পিতা- মৃত আক্কাস, গ্রাম - সিংগা পশ্চিম পাড়া, সর্ব থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুল মজিদ এবং এসআই মেহেদী হাসান সম্পদ ও অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় উক্ত আসামীদের গ্রেফতার এবং তাদের হেফাজতে থাকা চুরি হওয়া মালামাল উদ্ধার করে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার