PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
| 1
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে হত্যার অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় গোমস্তাপুর আমলী আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী জুলেখা বেগম। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুরের বাসিন্দা।

মামলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক উপ-পরিদর্শক মোজাম্মেল হক (৫০), গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুরের সেরাফত আলী খানের ছেলে মুনিরুল ইসলাম টুলু (৫০) ও একই এলাকার ইদ্রিশ আলীর ছেলে মো. মোরসালিনসহ (৩৪) অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন—    বৈষম্যবিরোধী জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ

মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর বিকেলে আদালত থেকে বাড়ি ফেরার পথে রহনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব ও পুলিশের সদস্যরা আবুল হোসেন বাবুকে অপহরণ করেন। ঘটনার পরেরদিন তার স্ত্রী জুলেখা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তার স্বামী আবুল হোসেনের মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। মরদেহ ফেরত নিতে গেলে র‌্যাব ও পুলিশের সদস্যরা ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দ্রুত সময়ের মধ্যে দাফনের নির্দেশ দেন। পরবর্তীতে জুলেখা মামলা করতে গেলে আসামিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে মামলা করতে দেয়নি।

মামলার বাদী জুলেখা বেগম সাংবাদিকদের বলেন, দুই সন্তান নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছি। আমার স্বামীকে নির্মমভাবে ক্রসফায়ার করে র‌্যাব ও পুলিশের সদস্যরা। তখন এ ঘটনায় মামলা করতে গেলে আসামিরা আমাকেও হত্যার হুমকি দেয়। ফলে সেসময় স্বামীর হত্যার বিচার চেয়েও পাইনি।

র‌্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ ও সাবেক আইজিপি একেএম শহীদুল হক

র‌্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ ও সাবেক আইজিপি একেএম শহীদুল হক

তিনি আরও বলেন, আমার স্বামী আওয়ামী লীগ না করে বিএনপিকে সমর্থন দেন। এটাই ছিলো তার অপরাধ। এই অপরাধে আসামিরা তাকে অপহরণ করে হত্যা করে।

আরও পড়ুনঃ  সারা দেশে র‌্যাবের ৪২৮ টহল টিম

মামলার বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, শেখ হাসিনা সরকারের শাসনামলে আবুল হোসেনকে অপহরণ করে র‌্যাব ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় গোমস্তাপুর আমালী আদালতে তারই স্ত্রী জুলেখা বেগম মামলার আবেদন করেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর মামলাটি আদেশের জন্য দিন ধার্য করেন।

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST