পাইকগাছা ( খুলনা) উপজেলা সংবাদদাতা।।
খুলনার পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ ও চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে আমন ধান ( উফসি) বীজ, রাসায়নিক সার, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ/বৃক্ষের চারা, জৈব সার ( গোবর) ও অন্যান্য উপকরণ, গ্রীষ্মকালীন শাক/সবজির বীজ ও রাসায়নিক সার, ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নর আওতায় বিনামূল্যে এসব কৃষি উপকরণ ও চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম ও উদ্ভিদ সংরক্ষণ উপ সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ দাশ। উপস্থিত ছিলেন সকল উপ সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপকারভোগী কৃষক এবং প্রতিষ্ঠান প্রধান।
কর্মসূচির আওতায় আড়াই হাজার কৃষকের প্রত্যেক কে ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৬৫ ভাগ কৃষক এবং ৩৫ ভাগ প্রতিষ্ঠানের মাঝে ৭ হাজার ৭০০ নারিকেলের চারা ( প্রত্যেক কে ৫টি করে চারা, ১ টি করে খুটি ও ৩০ কেজি গোবর সার) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন বিনামূল্যে পাওয়া ধান বীজ ও রাসায়নিক/ জৈব সারের সঠিক ব্যবহার এবং নারিকেলের চারার পরিচর্যা করতে হবে। বিতরণকৃত উপকরণের সঠিক ব্যবহার হচ্ছে কিনা এজন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও মনিটরিং করার জন্য পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019