PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মৃত দেহ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৩, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
| 4
Link Copied!

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধানক্ষেত থেকে  ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সীমান্তের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।এর আগে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তারা দ্রুত বেনাপোল পোর্ট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত ইউনুস আলী বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মোস্তাব আলী। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের গলায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ, যা হত্যার সন্দেহ আরও জোরালো করছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুত রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছে।

আরও পড়ুনঃ  জ্বালানি-সংকটে চট্টগ্রামে ১০টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, ভোগান্তিতে নগরবাসী

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST